November 21, 2026, 2:58 pm
শিরোনাম :
স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৬ মঈনুল সভাপতি, কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name

 

মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১:১০ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের ক্লাবের সভাকক্ষে নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হেলাল ফকির, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে এম এম রবিউল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ পদে মোঃ শহীদুল্লাহ আযম, সদস্য পদে জি. এম . মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হোসেন প্রামানিক নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ, মোঃ জোহুর-উজ-জামান।



ফেসবুক কর্নার