August 20, 2026, 3:29 pm
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার ধানমণ্ডি ৩২ ভাঙচুরের অভিযোগে ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আবেদন খারিজ এবার নিজের মেয়েকে ধর্ষণ করল বাবা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে লিওনেল মেসি

অভয়নগর প্রতিবেদক

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও দুর্যোগকবলিত দেশটির মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার জনগণের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসার কথা জানিয়ে মেসি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।’

নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষদের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসি বলেন, ‘যারা অনেক কষ্টে আছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছেন, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।’

ভেনেজুয়েলার মানুষের জন্য শক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

গত ২৬ জুন ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২, আর মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ খবর অনুযায়ী, এই দুর্যোগে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যক্তিগত ভিডিও বার্তায় তিনি ভূমিকম্পে সবকিছু হারানো এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান। রোনালদো বলেন, ‘আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!



ফেসবুক কর্নার