October 8, 2026, 2:33 pm
শিরোনাম :
ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ইসমাইল হোসেন

সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য এবং বার্তাকে গুরুত্ব দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যে কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।
সেখানে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা তৈরির সময় প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে অনুষ্ঠান সম্পর্কে পরিষ্কার ধারণা পৌঁছে যায়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও সংস্থাকে তা অনুসরণ করতে হবে।



ফেসবুক কর্নার