August 4, 2026, 7:45 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

শামীম হোসেন,  স্টাফ রিপোর্টার।

যশোরের অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  (১২ ই ডিসেম্বর) সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মিতালী ক্রীড়া চক্রের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এম বি বি এস (আর এম ইউ) মেডিসিন বিশেষজ্ঞ খুলনা ইসলামিয়া হসপিটাল এর ডাঃ সৌমিত্র কুমার অধিকারী , সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শামীম হোসেন, সাবেক সভাপতি নিবির হাচান জামিল, সহকারী শিক্ষক হানিফুর রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক এস এম কামরুজ্জামান, রাশেদ মোল্লা, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগসহ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের  ব্যবস্থাপত্র প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সিদ্ধিপাশা গ্রাম থেকে চিকিৎসা নিতে আমেনা বেগম বলেন, আমি অনেক দিন যাবত জটিল রোগে ভুগছি, এখানে এসে আমি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি। সোনাতলা বাজার থেকে চিকিৎসা নিতে আশা ফিরোজ উদ্দিন বলেন, আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি আনন্দিত, কারণ আমি দিন মুজুর আমার আর্থিক অস্বচ্ছলতা থাকায় আমি ঠিকমত পরিক্ষা করতে পারিনা। মাঝে মধ্যে যদি এরকম উদ্যোগ নেন তবে আমাদের খুবই উপকার হয়।
সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেন বলেন, এই অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের অসুস্থ্যতার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি, আশা করি এলাকাবাসী উপকৃত হবে।
বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ হানিফুর রহমান বলেন, এ অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের অসুস্থ্যতার কথা চিন্তা করে সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়েছেন , এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।



ফেসবুক কর্নার