August 20, 2026, 3:29 pm
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার ধানমণ্ডি ৩২ ভাঙচুরের অভিযোগে ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আবেদন খারিজ এবার নিজের মেয়েকে ধর্ষণ করল বাবা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

নাহিদের ৬ উইকেট, ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

ইসমাইল হোসেন

নাহিদ রানা ওয়ানডেতে ফাইফারের দেখা আগেও পেয়েছেন। আগের দুবারের ফাইফারের পারফরম্যান্সকে এবার শুধু ছাড়িয়েই যাননি, গড়ে ফেলেছেন নতুন ইতিহাস। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারটি এখন তারই।
সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল যৌথভাবে মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের দখলে। দুজনই ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
নাহিদের আগুনে পুড়ে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৪১ রানে। যদিও একশর আগেই গুড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। শুরুর দিকে ইনোসেট কাইয়ার প্রতিরোধের পর শেষদিকে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভার বীরত্বে সেই শঙ্কা এড়ায় তারা। ৯ নম্বরে নামা নিয়ামহুরি ৩৩, এনগারাভা ২৭ ও কাইয়া ২৬ রান করেন।
বাংলাদেশ প্রথম উইকেটটি পায় রানআউটের কল্যাণে। তাসকিন আহমেদের ব্যক্তিগত চতুর্থ ওভারের পঞ্চম বলটি নো হয়েছিল। দৌড়ে রান নিতে চেয়েছিলেন বেন কুরান। রান নেবেন কি নেবেন না, এই দ্বিধায় পড়ে যাওয়া এই ওপেনারকে ননস্ট্রাইকে রানআউট করেন মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ১৮ রান করে রানআউট হন কুরান। তাসকিন ওই ওভারের শেষ বলে নেন আরেক ওপেনারের উইকেটও।
বেনেত মাঠ ছাড়েন ২৪ বলে ১৭ করে। দলীয় অষ্টম ওভারের প্রথম বলে তাসকিন ফেরান ক্রেগ এরভিনকেও। এরপর নাহিদ রানার পালা। সিকান্দার রাজা তার ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন নুরুল হাসানকে। নাহিদের দ্বিতীয় শিকার ওয়েসলে মেধেভেরে। জিম্বাবুইয়ান ব্যাটার ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তকে।
নাহিদের বলে ক্লাইভ মাদানদে হন মোসাদ্দেকের ক্যাচ। উইকেটের মিছিল চললেও হাল ধরে রেখেছিলেন ইনোসেন কাইয়া। এমনকি তৃতীয় সর্বোচ্চ ইনিংসটাই এসেছে তার ব্যাট থেকে। তবে ২৬ রানের বেশি করতে পারেননি তিনি। তাকে এজ করে সোহানের ক্যাচ বানান নাহিদ। ভেতরে ঢোকা বলে ব্রাড ইভান্সকে এলবিডব্লিউ করে পান ফাইফারের দেখা।
এরপর নিয়ামহুরি ও এনগারাভা স্কোর শুধু একশ পারই করাননি, বোধহয় জিম্বাবুয়েকে লড়াইয়ের রসদই এনে দিয়েছেন। তাদের ৬৩ রানের জুটির পর নাহিদের ষষ্ঠ শিকার হয়ে বিদায় নেন ২৭ রান করা এনগারাভা। মিরাজের বলে তানজিদ হাসানকে ক্যাচ দেন নিয়ামহুরি।



ফেসবুক কর্নার