April 24, 2026, 7:27 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

Reporter Name

মোহাম্মদ নয়ন চৌধুরী ভোলার প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে মেঘনার মাঝে জেগে উঠা বাসন ভাঙ্গা চরের দক্ষিণ মাথায় একটি খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ বেধে জেলেকে আটক করে শশীগঞ্জ বিটের বিট কর্মকর্তা মোঃ আবুল বাশার। এসময় তাদের কাছ থেকে আটক করা হয় বিষের বোতল ও মাছ জব্দ করা হয়। আটককৃতদের নাম ঠিকানা জানতে চাইলে বিট কর্মকর্তা আবুল বাশার তথ্য পরে দিবেন বলে মোবাইলের লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়।

সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শশীগঞ্জ স্লুইজঘাট থেকে স্প্রীড বোড যোগে বিট কর্মকর্তা আবুল বশারের নেতৃত্বে বন বিভাগের একটি টিম বাসন ভাঙ্গার চরের দক্ষিণ মাথায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃদের ৪জনকে সেখানে ছেড়ে দিলেও একজনকে স্প্রীড বোডে তুলে তজুমদ্দিনে বিট কর্মকর্তা উপজেলা কার্যালয়ে নিযে আসেন এবং মোটা অংকের ঘুষ নিয়ে তাকেও ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আটককৃতদের নাম ঠিকানা চাইলে বিট কর্মকর্তা আবুল বাশার সন্ধ্যায় দিবে বলে মোবাইল কেটে দিয়ে বন্ধ করে দেন। পরে পুনারায় বার বার ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্প্রীড বোডের মালিক মো. নুরনবীর কাছে জানতে চাইলে তিনি বলেন শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় বিট কর্মকর্তা আবুল বশার স্যারের নেতৃত্বে বনবিভাগের ৪জন আমার স্প্রীড বোড দিয়ে বাসন ভাঙার চরের দক্ষিণ মাথায় একটি খালে বিষ প্রয়োগের অভিযোগে ৫জনকে আটক করে। পরে সেখানে ৪জনকে ছেড়ে দেয় বাকি একজনতে তজুমদ্দিনে নিয়ে আসে। পরে কি করছে আমি আর বলতে পারবো না।

শশীগঞ্জ বন বিটের বিট কর্মকর্তা আবুল বাশারের প্রথমে আটকের বিষয়টি অস্বীকার করেন। পরে আটককৃতদের তথ্য পরে দিবে বলে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখে।

আটককৃতদের ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে দৌলতখাঁন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৫জনকে আটকের বিষয়ে আমাকে কিছুই জানায়নি বিট কর্মকর্তা আবুল বাশার। তাই এবিষয়ে আমি কিছুই জানি না।

অভিযোগ রয়েছে তজুমদ্দিনে নিয়ে আসা ব্যক্তিকে উপজেলা যুবদলের এক নেতার মধ্যস্থতায় মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে ছেড়ে দেয় বিট কর্মকর্তা আবুল বাশার।



ফেসবুক কর্নার