August 20, 2026, 6:04 pm
শিরোনাম :
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব কুইন সুলিভানের সঙ্গে বিতর্ক, শাস্তির ঝুঁকিতে লিওনেল মেসি নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

মারিয়া মিমের সঙ্গে কে এই যুবক, তবে কি বিয়ে করলেন আলোচিত এই মডেল?

অভয়নগর প্রতিবেদক

 

আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শোবিজ অঙ্গনের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি বিয়ে করেছেন তিনি।
সূত্র জানায়, মাহিন চৌধুরী নামে মিমের স্বামী একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। প্রায় ৬ মাস আগে তারা বিয়ে করেছেন বলেও জানা যায়।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মারিয়া মিম কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিয়ের ব্যাপারে জানতে মারিয়া মিমের সঙ্গে যোগাযোগ করলে কোনও উত্তর পাওয়া যায়নি।
এর আগে গত বছর একাধিক সাক্ষাৎকারে মারিয়া মিম জানিয়েছিলেন, তিনি মিডিয়ার বাইরের একজন মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং তাকে বিয়ে করার পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, মারিয়া মিম এর আগে অভিনেতা সিদ্দিকুর রহমান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও নতুন সম্পর্কের বিষয়ে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছিলেন তিনি।



ফেসবুক কর্নার