August 20, 2026, 3:29 pm
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার ধানমণ্ডি ৩২ ভাঙচুরের অভিযোগে ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আবেদন খারিজ এবার নিজের মেয়েকে ধর্ষণ করল বাবা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

মোঃ ইসমাইল হোসেন

আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটকে বিবেচনায় রাখা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম প্রায় নিশ্চিত হলেও আনুষ্ঠানিক সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করেনি এসিসি।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, সম্ভাব্য ভেন্যু হিসেবে দেশের তিনটি নিয়মিত আন্তর্জাতিক স্টেডিয়ামই বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ‘আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট—আমাদের যে আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়েই ভাবছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে হলে দর্শকরা সুন্দর একটি আয়োজন দেখতে পাবেন।’

তিনি আরও জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে বিসিবির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে এসিসি। সেই তথ্য পাঠানোর কাজ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

প্রায় ১১ বছর পর আবারও এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, ‘এত বছর পর এশিয়া কাপ আবার বাংলাদেশে ফিরছে। আমরা চাই দর্শক ও ক্রিকেটপ্রেমীদের জন্য একটি সফল ও মানসম্মত টুর্নামেন্ট আয়োজন করতে।’

তিনি যোগ করেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়



ফেসবুক কর্নার