July 8, 2026, 7:08 pm
শিরোনাম :
খুলনায় বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ হাওরে চলন্ত নৌকায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মাঝি গ্রেপ্তার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নামে মামলা মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে: অঞ্জলি আনন্দ দুই বিশ্বকাপে পেনাল্টিতে শীর্ষে মেসিরা, দুইয়ে কারা  সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, অভিযোগ দাখিল ২১ জুলাই সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও লুট: ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

আমার প্রিয় দল আর্জেন্টিনা, মেসি প্রিয় খেলোয়াড়: মানতাশা

অভয়নগর প্রতিবেদক

নতুন তিনটি বিজ্ঞাপনচিত্রে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন মডেল-অভিনেত্রী মিম মানতাশা। কোরবানির ঈদেও মুশফিক আর ফারহানের সঙ্গে ‘আজও ভালোবাসি’ নাটকে দেখা গেছে তাকে। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েই এবার কথা বললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ফুটবল নিয়ে জানতে চাইলে মিম বলেন, ফুটবল তিনি খুবই পছন্দ করেন। তার প্রিয় দল আর্জেন্টিনা, আর সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। তবে চলমান বিশ্বকাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি উচ্ছ্বাস দেখাতে আগ্রহী নন তিনি।
মিম বলেন, ‘চারদিকে এত হইচই। এর মধ্যে নিজেকে আর জড়াতে চাই না। আমি ফুটবল খুব পছন্দ করি। আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। কিন্তু এটা নিয়ে দুই মিনিট পরপর পোস্ট দেওয়ার তো দরকার নেই। তা ছাড়া বরাবরই আমি চলতি ইস্যু নিয়ে মাথা ঘামাই কম। ভালোও লাগে না।’
অভিনয়ে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, শুরু থেকেই তিনি বেছে বেছে কাজ করেন। বছরে অনেক কাজ করার চেয়ে নিজের সঙ্গে মানানসই চরিত্রেই অভিনয় করতে চান। সমালোচনার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্মে এখনো কাজ না করার কারণ হিসেবে মিম জানান, এখন পর্যন্ত তার কাছে তেমন কোনো প্রস্তাব আসেনি। তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অবশ্যই ওটিটিতে কাজ করবেন।
এদিকে নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র নিয়েও সন্তুষ্ট এই অভিনেত্রী। নির্মাতা নাফিস সেলিমের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনগুলো দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলেও জানান তিনি। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে উদযাপন করবেন বলেও জানান মিম মানতাশা



ফেসবুক কর্নার