July 14, 2026, 1:25 am
শিরোনাম :
তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার  মক্তব থেকে ফেরার পথে শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে জনতার ভিড় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন আটক, আদালতে প্রেরণ

মক্তব থেকে ফেরার পথে শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে মক্তবের পাশে পরিত্যক্ত ঘরে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ন্যক্কারজনক ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত প্রামাণিক (১৮) পলাতক রয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত ওই এলাকার আসলাম প্রামাণিকের ছেলে

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশুটি বাড়ির পাশে মক্তবে পড়তে গিয়েছিল। ভারী বৃষ্টির কারণে পড়া শেষ করেও সে মক্তবেই অবস্থান করছিল। অভিযুক্ত রিফাতের বোনও একই মক্তবের শিক্ষার্থী। রিফাত তার বোনকে মক্তব থেকে বাড়িতে পৌঁছে দিয়ে পুনরায় সেখানে ফিরে আসে। এরপর কৌশলে শিশুটিকে মক্তবের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় সে। সেখানে শিশুটির হাত-মুখ বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় লম্পট রিফাত। পরবর্তীতে স্থানীয় এক প্রতিবেশী শিশুটির গোঙানির শব্দ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার