July 20, 2026, 4:30 pm
শিরোনাম :
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা নোয়াখালীতে ডিএনসির অভিযানে গাঁজা গাছ, ইয়াবা উদ্ধার, আটক ১ দিনাজপুরে পৃথক অভিযানে ৭ আসামি গ্রেপ্তার চুরি মামলায় মালামাল উদ্ধার, গ্রেফতার ১ বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির সদস্যরা, উত্তপ্ত দিল্লি মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়ায় ইবি থানার অভিযানে ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ মহসিন কবির

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—উজানগ্রাম এলাকার মৃত জল্লাদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৮), সোনাইডাঙ্গা গ্রামের মো. মানিক বিশ্বাসের ছেলে মো. ইসমাইল আহমদ কনক (২৭) এবং মৃত আতর আলীর ছেলে কামাল হোসেন। পুলিশের তথ্যমতে, সিরাজুল ও কনকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ রাতে ইবি থানা পুলিশ উজানগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ কামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কনক ও সিরাজুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে কামালসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইবি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে উজানগ্রাম এলাকা থেকে সিরাজুল ইসলাম ও ইসমাইল আহমদ কনককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “থানা এলাকায় মাদক কারবারি ও মাদকসেবী—উভয়ই সমান অপরাধী। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে ইবি থানার মামলা নং-১১, তারিখ ১৭ জুলাই ২০২৬-এর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার