July 26, 2026, 10:52 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

লিটন পারভেজ, তালা উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পরীক্ষা করেন। পরে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, ওষুধের মেয়াদ, অবকাঠামোগত অবস্থা, চিকিৎসক-নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে, তাই তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। অতীতের অজুহাত নয়, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। সেখানে আধুনিক ল্যাব, নারী-পুরুষের পৃথক ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার, এক্স-রে কর্নারসহ আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একসঙ্গে ৯টি এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় নাইটগার্ড মোস্তফাকে তাৎক্ষণিক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে দীর্ঘদিন অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে আবাসিক চিকিৎসক ডা. নানজীবা ত্বন্বীকে সাময়িক বরখাস্ত করে নতুন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন।
স্থানীয়রা চিকিৎসক সংকটের বিষয়টি তুলে ধরলে মন্ত্রী বলেন, শিগগিরই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।



ফেসবুক কর্নার