July 26, 2026, 11:39 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রংপুরে ১০ দিনের শাটডাউন, আংশিক লোডশেডিংয়ের শঙ্কা

জাফর আহমেদ

রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর আওতাধীন “পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প”-এর গুরুত্বপূর্ণ নির্মাণকাজের জন্য রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ নিরাপদ ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে আগামী ২৭ জুলাই সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ থাকবে।
এছাড়া আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনও শাটডাউনে থাকবে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়বে এবং বিভিন্ন সময়ে আংশিক লোডশেডিংয়ের সম্ভাবনা দেখা দিতে পারে।
পিজিসিবি জানিয়েছে, নেসকোর আওতাধীন একাধিক ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে। তবে বিকল্প ব্যবস্থার সক্ষমতা সীমিত হলে গ্রাহকদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।
দীর্ঘ সময়ের শাটডাউন ও সম্ভাব্য লোডশেডিংকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেচনির্ভর কৃষি কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিস্থিতি মোকাবিলায় পিজিসিবি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকার গ্রাহক, সাধারণ জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আগাম অবহিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মাইকিংসহ প্রয়োজনীয় প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার এবং শাটডাউনকালীন সময়ে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সেই উন্নয়নের অংশ হিসেবে আপাতত কয়েক দিনের জন্য রংপুর অঞ্চলের হাজারো গ্রাহককে সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।



ফেসবুক কর্নার