July 26, 2026, 10:50 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি

সাব্বির আহমেদ,নলছিটি ঝালকাঠি প্রতিনিধি:

 

 

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি এখন দক্ষিণাঞ্চলের লাখো মানুষের জন্য এক নীরব আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্যবাহী ভারী যানবাহনের চাপ বহন করতে গিয়ে সেতুটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে এবং স্টিলের পাটাতনের বিকট শব্দে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নিয়মিত ঝালাই ও সংস্কারের কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। কয়েকদিনের মধ্যেই সেতুটি আবার আগের ঝুঁকিপূর্ণ অবস্থায় ফিরে যায়। দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে সেতুটি সচল রাখা হলেও স্থায়ী সমাধানের কোনো দৃশ্যমান উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

সওজ সূত্রে জানা গেছে, বাসন্ডা নদীর ওপর নির্মিত এই বেইলি সেতু দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোরসহ বিস্তীর্ণ অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন প্রতিদিন এই সেতুর ওপর নির্ভরশীল। ফলে সেতুটির বড় ধরনের ক্ষতি হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক ও ব্যবসায়ীদের দাবি, সাময়িক সংস্কার নয়—বাসন্ডা নদীর ওপর দ্রুত একটি আধুনিক, টেকসই এবং ভারী যানবাহন চলাচল উপযোগী নতুন সেতু নির্মাণ করতে হবে। তাদের মতে, প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করছেন, যা কোনোভাবেই দীর্ঘদিন চলতে পারে না।

সংশ্লিষ্টদের মতে, নতুন সেতু নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা শুধু প্রাণহানিই নয়, দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও অচল করে দিতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার