July 27, 2026, 10:30 pm

২২ বছর ধরে শাশুড়ির সঙ্গে পরকীয়া, ভাই-বোনের পরিচয় নিয়ে ধোঁয়াশায় স্ত্রী

অভয়নগর প্রতিবেদক

:নিজের স্বামীকে মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার দাবি করে এক নারীর করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ওই নারী অভিযোগ করেছেন, তার স্বামীর সঙ্গে তার মায়ের প্রায় ২২ বছরের গোপন সম্পর্ক ছিল।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, ১৫ বছর বয়সে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর পর তিনি অন্তঃসত্ত্বা হলে তারা একসঙ্গে বসবাস শুরু করেন। সন্তানের জন্মের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর পরিবারের সম্মতিতে নতুন সংসার শুরু করেন তারা। সময়ের সঙ্গে চার সন্তানের জন্ম হয় এবং দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল।
তবে সম্প্রতি বন্ধুদের সঙ্গে বাইরে থেকে ফিরে বাবার বাড়িতে গিয়ে তিনি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হন, যা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তার ভাষ্য, সেখানে তিনি নিজের স্বামী ও মাকে আপত্তিকর অবস্থায় দেখেন। পরে এ বিষয়ে প্রশ্ন করলে স্বামী দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।

নারীর অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আসার পর তার মা অনুশোচনা না করে বরং তাকে বাড়ি থেকে বের করে দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিয়ের পর তার মায়ের যেসব সন্তানের জন্ম হয়েছে, তাদের পিতৃত্ব নিয়েও তার মনে সন্দেহ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়টি তিনি তার বাবাকে জানালে বাবা স্ত্রীকে ডিভোর্স দেন। অন্যদিকে ওই নারীও স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি টেনে সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করেন।
তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক নারীর বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত।



ফেসবুক কর্নার