July 27, 2026, 10:42 pm

চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আনোয়ার হোসেন (রাজ) কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে কড়ইয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কড়ইয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফজর আলী ডাক্তার বাড়ি এলাকার রাকিব হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাকিব হোসেন মনির হোসেন ও মাহমুদা বেগমের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা (নং-৫, তারিখ: ২৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার