বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
মাসুদ খান স্টাফ রিপোর্টার পটুয়াখালী
Update Time :
Wednesday, July 29, 2026
/
142 Time View
/
Share
বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হলে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে সদর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে শহরের একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত ঘটানো হয়। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, আদালতের রায়ে অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।