July 30, 2026, 10:00 pm

গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে হস্তান্তর

সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী। বুধবার (২৯ জুলাই) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাদাহ গ্রামের আসাদ মোল্লা ও মোমরেজকে গাঁজাসহ আটক করেন এলাকাবাসী। পরে তাদের লোহাগড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মাদকবিরোধী এ উদ্যোগে সহযোগিতা করেন লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদারসহ গ্রামের সচেতন বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
ঘটনার পর গ্রামবাসী ধোপাদাহ গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং যে কোনো ধরনের মাদক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান, আটক দুই ব্যক্তিকে থানায় এনে হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার