
পাবনার ভাঙ্গুড়া পৌর এলাকায় পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে পরিত্যক্ত একটি টিনের ঘরে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সকাল ৮টার দিকে ৫ বছরের শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। আশে পাশে লোকজন না থাকায় ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। এরপর শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কেটে পড়ে। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বাড়িতে গিয়ে দেখে ঘরে তালা ঝুলছে। বাড়িতে কোনো লোকজন না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, শিশুটির কথা শুনে ঘটনার সত্যতা জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।