August 4, 2026, 1:50 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আনোয়ার হোসেন (রাজ) কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে এসআই (নিঃ) আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে কড়াইয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম শান্ত (২০) ও মো. নাহিদ হোসেন (২৩)-কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) মোস্তাক আহম্মেদ কড়াইয়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিব (২৬)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
তৃতীয় অভিযানে এসআই (নিঃ) এফ. এম. শাহজাহান চৌধুরী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জহির হোসেন (৩০)-কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনাতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার চার আসামিকে মঙ্গলবার (৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে কচুয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার