August 7, 2026, 7:42 am
শিরোনাম :
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

অভয়নগর প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ‘লস ব্লাঙ্কোস’দের সঙ্গেই থাকছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় এবং গত ১৮ মাস ধরে চলা আলোচনায় কিছুটা অচলাবস্থা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে কিনতে বেশ আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল।
তবে বুধবার রিয়ালের পরিবর্তিত নতুন প্রস্তাবে সম্মতি জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে আসার পর রিয়ালের হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন তিনি; জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি লা লিগা ও ১টি কোপা দেল রে শিরোপা।

ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের সুখবরের দিনই ট্রান্সফার মার্কেটে আরও এক বিশাল চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করিয়েছে তারা, যার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১২ কোটি পাউন্ড (১৪ কোটি ইউরো)।
রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।



ফেসবুক কর্নার