August 7, 2026, 9:07 am
শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ

সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত

অভয়নগর প্রতিবেদক

 

 

শুক্রবার সকালে দেশের সিলেট ও বগুড়া জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ৭ দিনমজুরের মৃত্যু হয়েছে।
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যু:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। পরবর্তীতে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। পরে আরও এক জন মারা যান সবশেষ ৯ জন মারা যান।

বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহত, ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ:
এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে ভোরের দিকে অপর দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের সজোরে চাপা দেয়।
ঘটনাস্থলেই ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
এ মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এবং স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এরুলিয়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুব্ধ জনতা টানা ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।



ফেসবুক কর্নার