August 7, 2026, 6:20 pm
শিরোনাম :
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬ সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০ বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয়

সুমন ঘোষ যশোর

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে শহরের টাউন হল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধনী ম্যাচে ‘শহীদ মীর মুগ্ধ’ ও ‘শহীদ আনাস’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলের ব্যবধানে জয় পায় শহীদ মীর মুগ্ধ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হোসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক সাহেদ মোহাম্মদ রিজভী।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।



ফেসবুক কর্নার