August 9, 2026, 9:28 pm
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা রোনালদোর বিয়ে ভেবে অন্য এক জুটির বিয়েতে হাজারো ভক্তের ভিড় অপারেশন টেবিলে শুয়েও গাইলেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মোমবাতি প্রজ্বালন সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন

অভয়নগর প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের প্রবাসী কল্যাণ বিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রোববার ওই সোফা কারখানায় আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকে পড়েন। নিহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে সহকর্মীরা নিশ্চিত করেছেন। তারা দীর্ঘদিন ধরে রিয়াদের ওই কারখানায় কর্মরত ছিলেন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নিহতদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করার জোর চেষ্টা চালানো হচ্ছে।

উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়ায় এবং একাধিক কর্মী গুরুতর দগ্ধ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



ফেসবুক কর্নার