November 19, 2026, 6:39 pm
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

অভয়নগর প্রতিবেদক

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হাতে রেখে লিড নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম।
মমিনুল-তানজিদের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের জুটি ভাঙার আগেই ৪৯ রানে আউট হন মমিনুল। ফলে ১০২ রানে ভাঙে তাদের জুটি।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।



ফেসবুক কর্নার