August 19, 2026, 11:49 am
শিরোনাম :
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ

প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তখন তাকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কের সুফল দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সফররত প্রতিনিধিদলের সম্মানে ভারতীয় হাইকমিশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সরাসরি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, পারস্পরিক শর্তহীন বিশ্বাস ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিবেশী দেশের গুরুত্ব তুলে ধরে তিনি ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথাও উল্লেখ করেন।
দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বপ্নের মধ্যে মিল রয়েছে। উভয় দেশেই তরুণ জনগোষ্ঠীর বিপুল সম্ভাবনা রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশের চালিকাশক্তি। দুই দেশের মধ্যে মতপার্থক্য ও উদ্বেগ থাকলেও মুখোমুখি আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে প্রতিবেশী, সামাজিকভাবে যুক্ত এবং অর্থনৈতিকভাবে পরিপূরক। তবে শুল্কবহির্ভূত বাণিজ্য বাধা, পরীক্ষণ ও মানসংক্রান্ত জটিলতা, প্রক্রিয়াগত বিলম্ব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যে কিছু সমস্যা রয়েছে। তিনি ভারতীয় কোম্পানিগুলোকে বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও হালকা প্রকৌশল পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। পাশাপাশি সার্ক ও বিমসটেকের মতো আঞ্চলিক কাঠামো ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে সিআইআই ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জিসহ দুই দেশের শীর্ষ ব্যবসায়ী ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার