August 20, 2026, 11:22 am
শিরোনাম :
কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ ব্যাংকের এভিপি হয়েও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ

খুলনায় চার ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনা নগরীর লবণচরা থানাধীন এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পৃথক ঘটনায় মনজুরুল ইসলাম (২২) ও নাজমুল (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিহত নাজমুল লবণচরা থানার শিশু বাগান এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে লবণচরা থানার শিশু বাগান আশি বিঘা এলাকায় নাজমুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে যায়। এর আগে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে লবণচরা থানার হরিণটানা এলাকায় মনজুরুল ইসলামকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আশি বিঘা এলাকার বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে মনজুরুলের কথা-কাটাকাটি হয়। পরে আশি বিঘা কালভার্টের কাছে তাকে পেয়ে পেটে ছুরিকাঘাত ও বাম পায়ে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লবণচরা এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার