August 20, 2026, 12:46 pm
শিরোনাম :
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন

ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

আলামিন ধামরাই ঢাকা

ঢাকার ধামরাইয়ে ক্লুলেস নৌ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী অভিযান চালিয়ে গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জের বন্দরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খানের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান। এ সময় অভিযানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবিদ হাসান আন্না (২৯), আরফান আলীফ ইসলাম ছোটন (২৪) ও মনা খান মনির (৪৫)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নৌ ডাকাতির সঙ্গে জড়িত পেশাদার একটি চক্রের সদস্য হিসেবে তাদের শনাক্ত করা হয়েছে। তবে ডাকাতির ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তারদের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার সুলতান জানান, নৌ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নৌযান পরিচালনাকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুই দিনের অভিযানে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



ফেসবুক কর্নার