August 20, 2026, 3:05 pm

এবার নিজের মেয়েকে ধর্ষণ করল বাবা

শাজাহান আলী শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

  1. বগুড়ার শেরপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
    আদালত সূত্রে জানা যায়, নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেন।

    রায়ের পর আদালত প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
    বগুড়া শেরপুর ধর্ষণ মৃত্যুদণ্ড আদালতেররায়



ফেসবুক কর্নার