August 20, 2026, 7:10 pm
শিরোনাম :
কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব

বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দুই আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ কারণে চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, শুধু আয়োজনের জন্য জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না। তার মতে, শেষ দুই আসরে আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টটিকে আরও পরিকল্পিত ও কার্যকরভাবে আয়োজন করা প্রয়োজন। তামিম বলেন, যে টুর্নামেন্টে প্রায় ২০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা থাকে, সেটি এই মুহূর্তে বিসিবির অগ্রাধিকার তালিকায় নেই।

তামিম ইকবাল বলেন, বিপিএলকে তিনি এখনো ভালো একটি ক্রিকেটীয় পণ্য হিসেবে মনে করেন। দেশের দর্শকদের মধ্যে এ টুর্নামেন্ট নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে এবং সঠিক পরিকল্পনায় আয়োজন করা গেলে সেই আগ্রহ আরও বাড়ানো সম্ভব। প্রয়োজন হলে ১২, ১৮ কিংবা ২৪ মাস সময় নিয়ে হলেও ভবিষ্যতে বিপিএলকে সঠিক কাঠামোয় আয়োজন করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। তবে দেশের আইন, নীতিমালা ও সংশ্লিষ্ট বিধিবিধান বিদেশি বিনিয়োগ বা ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের ক্ষেত্রে কতটা সহায়ক হবে, তা আগে পর্যালোচনা করা হবে। তিনি বলেন, নিয়ম ও নীতিমালার কারণে সম্ভব না হলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে না।



ফেসবুক কর্নার