August 21, 2026, 5:32 am
শিরোনাম :

বিদেশি পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

রাশেদুজ্জামান ক্রাইম রিপোর্টার, ঢাকা

সাভারের রাজাশন আমতলা এলাকা থেকে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, চাকু ও বিভিন্ন ধরনের মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাসেল বাবু ও সজিব নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাকু, ফেনসিডিল, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাসেল বাবু ও সজিব সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শামীমের সহযোগী। তবে তাদের সঙ্গে শামীমের সম্পৃক্ততা এবং উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ডিবি উত্তর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার