August 22, 2026, 4:54 am
শিরোনাম :
রোদমাখা বিকেলের ছবি নিয়ে নেটিজেনদের নজর কাড়লেন স্পর্শিয়া ইয়েমেন-সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে দুই জাহাজ হলিউড স্টাইলে কাজের অভিজ্ঞতা, ‘শিকারি’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান শাড়ি-টিপ পরে ফ্ল্যাটে ঢুকে বিমানবালাকে ধর্ষণের অভিযোগ, স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৩৫ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ সালমান শাহর মৃত্যু: ডলি জহুরসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি নীলার আজ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের

রোদমাখা বিকেলের ছবি নিয়ে নেটিজেনদের নজর কাড়লেন স্পর্শিয়া

অভয়নগর প্রতিবেদক

রোদমাখা বিকেলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করেন তিনি। এতে হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া স্লিভলেস পোশাকে খোলা চুলে রোদ উপভোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবির সঙ্গে শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’ যুক্ত করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই স্পর্শিয়ার সাজ, উপস্থিতি ও ছবির পরিবেশের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার নতুন লুক নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। নিউইয়র্কে তার পরিবার থাকায় কাজের ব্যস্ততার পাশাপাশি পারিবারিক কারণেও সেখানে যাতায়াত করেন স্পর্শিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানান স্পর্শিয়া। পরে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি ঘুরে দেখার পাশাপাশি মার্থা গ্রাহামের প্রদর্শনীও উপভোগ করেন। ভ্রমণ ও শিল্প-সংস্কৃতির বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন স্পর্শিয়া। এতে তার সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ অনেকে।



ফেসবুক কর্নার