August 23, 2026, 11:35 am
শিরোনাম :
প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ স্বর্ণ কারিগর আল-আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ গ্রেপ্তার নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রোববার (২৩ আগস্ট) আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। ২৪ ম্যাচে ১ হাজার ৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং ৭৮। এর আগে ২০২৪ সালে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা।
নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক লাফে তিন ধাপ এগিয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে। শ্রীলঙ্কা সপ্তম, পাকিস্তান অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পরই বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে এই বড় উত্থান। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ জিততে না পারলেও টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে টাইগাররা।



ফেসবুক কর্নার