October 9, 2026, 9:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন

রাজধানীর মিন্টো রোডে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় জামায়াতে ইসলামী ও ১১ দল সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করছে, তা তুলে ধরা হয়। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রচলিত বিরোধীদলের নেতিবাচক রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার নীতিগত সিদ্ধান্তের কথা সম্পাদকদের জানানো হয়েছে। সম্পাদকমণ্ডলী এ নীতির প্রশংসা করেছেন বলেও তিনি দাবি করেন।
সভায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরোধিতা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক হবে। রাজপথে রাজনৈতিক কর্মসূচি থাকলেও দেশ যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সংসদে বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকারসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান গণতন্ত্রের উত্তরণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপসম্পাদক ও বার্তা সম্পাদকসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার