August 25, 2026, 3:59 am
শিরোনাম :
পুরুষ দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল মাগুরার শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার নিজের ফলানো ওল কচু দিয়ে ফিউশন রান্নায় মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান সন্তান জন্মে ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার মেয়েদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ মদ খেয়ে’ টালমাটাল গোখরার ভিডিও ভাইরাল জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা ও বাস্তুচ্যুতির কালো দিবস অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ

সন্তান জন্মে ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার

অভয়নগর প্রতিবেদক

সিঙ্গাপুরে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সন্তান জন্মদানে উৎসাহ দিতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সরকার। নতুন কর্মসূচির আওতায় যোগ্য নাগরিকদের সন্তান জন্মের পর সরকারি সহায়তা হিসেবে সর্বোচ্চ প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার পাওয়ার সুযোগ থাকবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকার সমপরিমাণ। দেশটিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জনসংখ্যাগত ভারসাম্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‌্যালিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ ঘোষণা করেন। তিনি জানান, নতুন প্যাকেজের আওতায় সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার মাধ্যমে আরও প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার সহায়তা দেওয়া হবে। নতুন ব্যবস্থায় ২০২৭ সালের ১ এপ্রিল বা তার পরে জন্ম নেওয়া প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার থাকবে, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুই কিস্তিতে দেওয়া হবে। পাশাপাশি শিশুর ১৬ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ২ হাজার সিঙ্গাপুর ডলার করে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা থাকবে।

সিঙ্গাপুরের ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশনের তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজটি আগের দুটি সহায়তা কর্মসূচিকে একত্র করে তৈরি করা হয়েছে। এতে একটি পরিবারের প্রথম সন্তানের বয়স ১৭ বছর হওয়া পর্যন্ত আগের ব্যবস্থার তুলনায় অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই সহায়তা আরও বাড়বে। সরকারের ধারণা, ১৭ বছর বা তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু এবং প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার নতুন কর্মসূচির সুবিধা পাবে। সিঙ্গাপুরে জন্মহার কমে যাওয়ার পাশাপাশি ৬৫ বছর ও তার বেশি বয়সী মানুষের সংখ্যা বাড়ায় সরকার দীর্ঘমেয়াদি জনসংখ্যাগত সংকট মোকাবিলায় এ ধরনের প্রণোদনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।



ফেসবুক কর্নার