October 9, 2026, 3:44 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

মধুবালার চরিত্রে সারা অর্জুন, বায়োপিকের শুটিং ঘিরে জোর প্রস্তুতি

অভয়নগর প্রতিবেদক

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন ও চলচ্চিত্রযাত্রা পর্দায় তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মধুবালার ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সৌন্দর্য, জনপ্রিয়তা এবং জীবনের নানা উত্থান-পতলনির্ভর এই বায়োপিকে অভিনয়ের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সারা। চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
মধুবালার স্বতন্ত্র অভিনয়শৈলী, হাসি, হাঁটাচলা, অঙ্গভঙ্গি ও পর্দায় উপস্থিতির ধরন আয়ত্ত করতে বিশেষ অনুশীলন করছেন সারা। পুরোনো সিনেমা ও বিভিন্ন দৃশ্য পর্যবেক্ষণের পাশাপাশি তাঁর বাচনভঙ্গি, সংলাপ পরিবেশন, উচ্চারণ এবং শরীরী ভাষা অনুশীলন করছেন তিনি। একই সঙ্গে চরিত্রটির সময়কাল ফুটিয়ে তুলতে পোশাক, চুলের সাজ, মেকআপ ও অলংকার নিয়েও চলছে প্রস্তুতি। মধুবালার বিভিন্ন সময়ের লুক বিশ্লেষণ করে সারার চরিত্রের সাজ নির্ধারণ করছে প্রযোজনা দল।
নির্মাতাসূত্রের বরাতে জানা গেছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামসে বায়োপিকটির শুটিং শুরু হতে পারে। সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং জ্যাসমিত কে রিনের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। মধুবালার সময়ের চলচ্চিত্রজগৎ, স্টুডিও সংস্কৃতি ও জীবনযাত্রার আবহ ফুটিয়ে তুলতে বিশেষ সেট নির্মাণ করা হচ্ছে। গল্পে তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনও উঠে আসবে বলে জানা গেছে। ফলে মধুবালার চরিত্রে সারার অভিনয় কেমন হয়, তা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার