October 10, 2026, 11:26 am
শিরোনাম :
পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের

দিল্লিতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতা, রেড অ্যালার্টে জনজীবন বিপর্যস্ত

অভয়নগর প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে শহরের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ নাগরিকদের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। টানা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইছে।
বৃষ্টিতে রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর-৫ ও ওল্ড দিল্লি রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান এবং কর্মজীবীদের সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দিল্লির বিমান চলাচলেও। বিমানবন্দর থেকে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। রানওয়েতে পানি জমে থাকায় ২৫০টির বেশি বিমান নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে আরও কয়েক দিন বজ্রপাত, ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।



ফেসবুক কর্নার