October 9, 2026, 9:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

ইয়াবাসহ থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও তাঁর সহযোগী ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন এবং পল্লবী থানার ওসি হাসান বশির বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিসমিল্লাহ পল্লী এলাকার একটি ভবনের সামনে থেকে ওয়াসিমকে আটক করা হয়। তাঁর পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা জিপার পলিপ্যাক থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কালো ব্যাগের ভেতর থেকে আরও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের এজাহার অনুযায়ী, ওই ফ্ল্যাটের শয়নকক্ষের কাঠের বক্সের ড্রয়ারে থাকা আটটি জিপার প্যাকেট থেকে ১ হাজার ৪৮০ পিস এবং ১৮টি জিপার প্যাকেট থেকে আরও ৩ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই বখতিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তবে শফিকুল ইসলাম পুলিশের এএসআই কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন দক্ষিণখান থানার ওসি। পল্লবী থানার ওসি হাসান বশির জানান, শফিকুল ইসলাম তাঁর থানায় যোগদানের পর আট-দশ দিন দায়িত্ব পালন করেছিলেন; এরপর থেকে তিনি অনুপস্থিত ছিলেন। কেন তিনি অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে থানাকে কিছু জানাননি



ফেসবুক কর্নার