October 10, 2026, 3:54 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

মোঃ ইসমাইল হোসেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের শুরুতে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। তারা নিজ নিজ বাহিনীর পেশাগত কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং সশস্ত্র বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।



ফেসবুক কর্নার