October 9, 2026, 9:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মোঃ ইসমাইল হোসেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এ উপলক্ষে তিনি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ঘটনা। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বানের পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। পবিত্র কোরআনের ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’—এই নির্দেশনার আলোকে তিনি মহানবীর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা ও দয়ার দৃষ্টান্ত অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার যে শিক্ষা মহানবী দিয়েছেন, তা বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবীর শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে মহানবীর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ প্রেরণা হতে পারে। ব্যক্তি ও সমাজজীবনে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধ জোরদারের মাধ্যমে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণের তাওফিক এবং বাংলাদেশসহ বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার প্রার্থনা করেন।



ফেসবুক কর্নার