August 25, 2026, 5:36 pm
শিরোনাম :
বিয়ে নিয়ে গুঞ্জন ভিত্তিহীন, স্পষ্ট করলেন অভিনেত্রী প্রভা ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা: রাষ্ট্রপতি আমির হামজার ছবি ঘিরে ‘বিরোধ নিষ্পত্তির’ গুঞ্জন ভিত্তিহীন ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে সাত দফা দাবি দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকলে বাতিল হতে পারে নিবন্ধন: সানাউল্লাহ পোশাক বিতর্কে সমালোচকদের জবাব দিলেন কৃতি স্যানন বন্দরে সাংবাদিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থের অভাবে মেধাবীদের পড়াশোনা থামবে না: নুর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

পোশাক বিতর্কে সমালোচকদের জবাব দিলেন কৃতি স্যানন

অভয়নগর প্রতিবেদক

রাখী উৎসবকে কেন্দ্র করে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোশাক নিয়ে নানা মন্তব্য ও বিতর্ক শুরু হয়। কয়েক দিন ধরে চলা এই সমালোচনার পর অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
বিজ্ঞাপনচিত্রে কৃতিকে তাঁর ভাইকে রাখী পরিয়ে দিতে দেখা যায়। এ সময় তাঁর পরা পোশাক নিয়ে আপত্তি জানান অনেকে। এমনকি বিনোদন অঙ্গনের কয়েকজনও এ বিষয়ে মন্তব্য করেন। সমালোচনার জবাবে কৃতি বলেন, কোনো উৎসবের সৌন্দর্য কেবল একজন নারী কী পোশাক পরেছেন, তার ওপর নির্ভর করে না। বরং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আবেগ ও উৎসবের তাৎপর্য উপলব্ধিই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, রাখীবন্ধনের মূল বার্তা হলো পারস্পরিক ভালোবাসা, দায়িত্ব ও সুরক্ষার বন্ধন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কৃতি প্রশ্ন তোলেন, একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে সমালোচনা কবে বন্ধ হবে। তাঁর ভাষ্য, সময়ের সঙ্গে পোশাক ও ফ্যাশনের ধরন পরিবর্তিত হলেও নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে এখনো পোশাক দিয়ে বিচার করা হয়। তাঁর মতে, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে ধারণ করা বিষয়, পোশাকের নকশায় তা নির্ধারিত হয় না। বিজ্ঞাপনচিত্রে একটি কুকুরকে রাখী পরানো নিয়েও সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে কৃতি বলেন, পরিবারের পোষা প্রাণীও পরিবারের সদস্যের মতো; তাই তাকে রাখী পরানোর মধ্যে অবমাননার কোনো বিষয় নেই।



ফেসবুক কর্নার