October 10, 2026, 10:49 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে সাত দফা দাবি

আনোয়ার হোসেন

আনোয়ার হুসাইন, ঢাকা
আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগসহ সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে এসব দাবি তুলে ধরা হয়। কনভেনশনে বক্তারা ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় গণসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মতাদর্শের নামে পরিচালিত কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটির সভাপতিত্বে এবং মুফতি সুলতান মহিউদ্দীন ও মুফতি ইমরানুল বারী সিরাজীর যৌথ সঞ্চালনায় কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এবং বিশেষ আলোচক ছিলেন পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম, মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য দেন।
কনভেনশন থেকে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন; কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক আইন পাস না করা; প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা; কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা; ধর্মশিক্ষার পাঠ্যবইয়ে নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের জীবনচরিত অন্তর্ভুক্ত করা; শ্রম আইনে ট্রান্সজেন্ডার-সংক্রান্ত শব্দাবলি বাতিলের উদ্যোগ নেওয়া এবং মুসলিম পারিবারিক ও ব্যক্তিগত বিষয়সংক্রান্ত মামলার জন্য হাইকোর্টে পৃথক শরিয়াহ বেঞ্চ গঠন করা। দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন আয়োজকরা।



ফেসবুক কর্নার