
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সংস্থাটিকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের জনকেন্দ্রিক ও মানবিক সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আইসিআরসি প্রতিনিধিকে অবহিত করেন।
বৈঠকে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি ও নতুন ধরনের ডিজিটাল হুমকির মানবিক প্রভাব নিয়েও আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) বিষয়ে ঢাকায় একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যে নৃশংসতা ও রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পূর্ণ হয়েছে। রোহিঙ্গাদের জন্য আইসিআরসির চলমান মানবিক সহায়তার প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অন্যদিকে আইসিআরসির আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ বাংলাদেশের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের গঠনমূলক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে ‘আইএইচএল অ্যান্ড পিস’ ওয়ার্কস্ট্রিমের কো-চেয়ার হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন সাভিওজ। তিনি আন্তর্জাতিক মানবিক আইন প্রচার, সক্ষমতা বৃদ্ধি ও মানবিক সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়