October 11, 2026, 8:53 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

মোঃ ইসমাইল হোসেন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তিনি নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বন্যা ও ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সমবেদনা রয়েছে। এই অপূরণীয় ক্ষতি মোকাবিলা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে কঠিন সময় পার করছে, সে সময় তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগে বাংলাদেশের জনগণও গভীরভাবে মর্মাহত বলে বার্তায় উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, নেপালের এই কঠিন সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনা দেশটির জনগণের সঙ্গে রয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ পাশে থাকার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। প্রতিবেশী দেশটির মানুষের প্রতি সংহতি জানিয়ে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুর্যোগের পর দেশটিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার