October 11, 2026, 3:00 pm
শিরোনাম :
দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির

ইয়াবা-গাঁজা-মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি জানান, বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ গমনাগমনের পথ ব্লকেড করে সন্দেহভাজনদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন পুরুষ ও একজন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস, পল্টু রবি দাস, জয় রবি দাস, কৃষ্ণনগরের মো. রিফাত, সাবেকডাঙ্গার সিরাজ, খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী, কচুয়া পট্টির নিমাই সাহা ও নাগেরবাজার পতিতালয় এলাকার পলি।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটের প্রতিটির মূল্য এক হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া, বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা ও একই এলাকার মো. শিবলু ফকির। পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও জাল টাকার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার