October 16, 2026, 7:36 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত চারজন লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের

সফলতার আগে ভালো মানুষ হতে হবে: প্রতিমন্ত্রী

স্নিগ্ধ খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদায় শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবনে প্রকৃত সফলতা আসে না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলিসম্পন্ন ভালো মানুষ হতে হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস ও পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমনসহ অনেকে। মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।



ফেসবুক কর্নার