October 16, 2026, 7:38 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত চারজন লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের

টাঙ্গাইলে বাবাকে পাথর দিয়ে আঘাত, ছেলের বিরুদ্ধে হত্যার

কবির হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের নাগরপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মোস্তফা ভূইয়ার (২২) বিরুদ্ধে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁর ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তফা ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় জড়িত ছিলেন। কয়েক মাস আগে তাঁর বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে সম্প্রতি তিনি বাবার বাড়ি চলে যান বলে জানা গেছে।
তবে নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা দাবি করেন, মোস্তফা মানসিক ভারসাম্যহীন এবং মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তাঁদের ভাষ্য, ঘটনার সময়ও তিনি নিয়ন্ত্রণহীন আচরণের একপর্যায়ে বাবাকে আঘাত করেন। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুসও জানান, মোস্তফা মাদকাসক্ত হওয়ার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাবাকে পাথর দিয়ে আঘাত করার ঘটনায় মোস্তফার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার