October 16, 2026, 6:53 am
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, অতিরিক্ত ভাড়ায় ফিরলেন ৫০ ওমরাহযাত্রী শিক্ষকদের দুর্নীতি নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্তের আশঙ্কা তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত: খাদ্যমন্ত্রী

আলামিন ধামরাই ঢাকা

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য চাল, গমসহ প্রয়োজনীয় খাদ্যশস্যের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। মজুত খাদ্যশস্য যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে ধামরাই পৌর শহরের ইসলামপুর খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি গুদামের মজুত পরিস্থিতি, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘এখানে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারবো।’
খাদ্যমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য গুদামে মজুত খাদ্যশস্যের মান ও সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সার মজুতের বিষয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে বিতরণ ব্যবস্থায় কিছুটা বিশৃঙ্খলা রয়েছে, যা দ্রুত কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার