October 16, 2026, 7:34 am
শিরোনাম :
লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য

দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজায় সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উৎসব ঘিরে যেকোনো বিশৃঙ্খলা ও অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে টহল জোরদার করা হয়েছে। বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে বলে সতর্ক করেন ডিএমপি কমিশনার। এসব অপতৎপরতা ঠেকাতে পুলিশের সাইবার টিম নিবিড় নজরদারি চালাচ্ছে। তিনি নগরবাসীকে তথ্যের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বা তথ্য শেয়ার না করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার