October 16, 2026, 7:34 am
শিরোনাম :
লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় এলাকার ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৩ হাজার ৪০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক জানান, দুর্গাপূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। উপকূলীয় বিভিন্ন জোনের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীতীরবর্তী ও উপকূলীয় অঞ্চলে এ নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে।



ফেসবুক কর্নার